• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে থানা পুলিশের বিশেষ অভিযানে ফের ১০ জুয়ারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৩, ১৬:০১ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে থানা পুলিশের বিশেষ অভিযানে ফের ১০ জুয়ারী আটক

নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়ারীকে আটক করা হয়েছে।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে,১৭ ডিসেম্বর মধ্যে রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম এর তত্ত্ববধায়নে এসআই মনজুর হোসেন,এসআই মহিউদ্দিন জুয়েল,এসআই সাহাবুল,এএসআই ইলিয়াস হোসেন,এএসআই ইয়ার হোসেন সহ একটি চৌকস টিম বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের খাসমহল মাছঘাট এলাকা বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে মোঃ সেলিম,নিরব দালাল,সোহাগ পাটোয়ারী,আব্বাস বেপারী,মনজু বেপারি,মাকসুদ পাটোয়ারী ,রাজ্জাক,সাহাবুদ্দিন সহ ১০ জনকে আটক করে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করে ১৭ ডিসেম্বর ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।