এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি।। সোমবার বিকেল ৪ টায় উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিসে ১৪ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেননের মতবিনিময় অনুষ্ঠানের পূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অপ্রতিকর ঘটনা ঘটে। এসময় বর্তমান এমপি’র লোকজন এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে এ ঘটনা ঘটে। এসময় চেয়ার ভাঙ্গা-ভাঙ্গির ঘঠনা ও ঘটে। ১৪ দলীয় নৌকার প্রার্থী ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসময় বিব্রতবোধ করেন। উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ পরিস্থিতি আয়ত্বে আনার করেন। পরে পুলিশ ফোর্স উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ব্যপারে অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মাইনুল ইসলাম জানান, আওয়ামীলীগ দলীয় অফিসে নিজেদের মধ্যে সামান্য হাত-হাতির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।#