• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অপ্রয়োজনীয় স্থানে দুই কোটি টাকা ব্যয়ে সেতু নির্মানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৩, ১৩:৩১ অপরাহ্ণ
অপ্রয়োজনীয় স্থানে দুই কোটি টাকা ব্যয়ে সেতু নির্মানের অভিযোগ

গৌরনদী প্রতিনিধি \ অপ্রয়োজনীয় স্থানে দুই কোটির অধিক টাকা ব্যয়ে সেতু নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিরুদ্ধে। এঘটনায় ওই সেতু নির্মান কাজ বন্ধের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এক বাসিন্দা। ঘটনাটি বরিশালের গৌরনদী ও মাদারীপুরের ডাসার উপজেলার সীমান্তবর্তী এলাকার।
ডাসার উপজেলার কাজী বাকাই গ্রামের বাসিন্দা বাবুল পালোয়ান অভিযোগ করে বলেন, গৌরনদী উপজেলার বাকাই থেকে ডাসার উপজেলায় যাওয়ার জন্য বিগত কয়েক বছর পূর্বে ব্যবাইজার খালে ¯øুইজ গেট নির্মাণ করা হয়। ওই ¯øুইজ গেটের ওপর দিয়ে স্থানীয় বাসিন্দারা স্বাচ্ছন্দো যাতায়ত করে আসছে। এরপরও সরকারি টাকা অপচয় করার জন্য অতি সম্প্রতি ¯øুইজ গেটের একশ’ মিটার দূরত্বে কালকিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ওই অপ্রয়োজনীয় স্থানে ইরা ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সেতু নির্মান কাজ শুরু করে। ফলে সরকারি টাকা অপচয় রোধের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এবিষয়ে কালকিনি উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, অপ্রয়োজনীয় স্থানে নয় বরং জনগুরুত্বপূর্ন বিবেচনায় সেখানে সেতু নির্মাণ করা হচ্ছে। সেতুটি নির্মান করা হলে দুই উপজেলার বাসিন্দারা উপকৃত হবে।
এ ব্যাপারে মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান জানান, আমি দায়িত্ব পাওয়ার অনেক আগেই সেতুটি পাস হয়েছে। যেহেতু অভিযাগ এসেছে তাই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।