• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় নির্বাচনকে ঘিরে দুই পক্ষের উত্তেজনা,সংঘাতের আংশকা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৩, ১২:৪০ অপরাহ্ণ
হিজলায় নির্বাচনকে ঘিরে দুই পক্ষের উত্তেজনা,সংঘাতের আংশকা।

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দুই পক্ষের চরম উত্তেজনা বিরাজ করছে।বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাতের আশংকা করছে সাধারন মানুষ।

২৪ শে ডিসেম্বর সকাল ১০ টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালীর নৌকার সমর্থকরা ও এম পি পংকজ নাথের ঈগল মার্কার সমর্থকরা দেশীয় অস্ত্র লাটিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়।এ সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে পরিহিস্থি নিয়ন্ত্রনে আনে।

পরে বেলা ২ টার দিকে উপজেলা সহকারী ভুমি কমিশনার ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থানে দুই পক্ষের বক্তব্য শুনে তৎক্ষনিক সমঝোতা চেষ্ঠা করে।এবং নির্বাচনী আচারণ বিধি মেনে চলার পরার্মশ দেন।

স্থানীয় অনেকে জানায় নির্বাচনকে ঘিরে দুই পক্ষ আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে অনড় অবস্থানে।তাই তারা জীবনের নিরাপত্তার ঝুকিতে রয়েছে।
উল্লেখ্য গত ২০২১ সালে মে মাসে জামাল উদ্দিন ঢালী ও কালাম বেপারীর দুই গ্রæপের আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষে প্রান দিতে হয়েছে ২ জনকে।এদের দুই গ্রæপের সন্ত্রাসী বাহিনীর নামে রয়েছে একাধিক মামলা।

জামাল উদ্দিন ঢালী সংবাদকর্মীদের জানায় নৌকা মার্কার প্রার্থী ড. শাম্মী আহমেদের মনোনায়নপত্র বাতিল হওয়ায় পংকজ নাথের ঈগল মার্কার কর্মীরা আমার ব্যবসা প্রতিষ্ঠান ও মাছঘাট দখল করে নিয়ে যায়।আমি অফিসে আসলে আমাকে বহিরাগত ডাকচিৎকার করে।তখন আমি তার প্রতিবাদ করি।

পাল্টা অভিযোগ করে কালাম বেপারীর ভাই সুমন বেপারী বলেন জামাল উদ্দিন ঢালী আলীগঞ্জ বাজারে বহিরাগত লোক এনে চাদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালায়।আমাদের ঈগল মার্কার নির্বাচনী প্রচারনায় বাধা সৃষ্টি করে।বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।

হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইর জানায় ধুলখোলা ইউনিয়নের নির্বাচনী উত্তেজনা ঠেকাতে পুলিশ মোতায়ন করা হয়েছে।