বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম উপজেলা প্রশাসনের সাথে মতবিনীময় সভা করেছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুলøাহ সাদীদের সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমাদের সকলকে এই এলাকায় করোনা প্রতিরোধে কাজ করতে হবে।
এÿেত্রে তিনি উপজেলা প্রশাসনকে করোনা ভাইরাস প্রতিরোধে এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি যাদের বাড়িতে খাবার নেই তাদেরকে খুঁজে বের করে বাড়িতে গিয়ে খাবার পৌছে দেয়ার আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোলøা, বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো¯Íফা সরদার, আ’লীগ নেতা ডা.খোরশেদ আলম সেলিম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সরদার, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার প্রমূখ। ##