• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনা প্রেসক্লাবের ৪৫ তম সাধারণ সভা ও ২০২৪ সালের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৩, ১৪:৩২ অপরাহ্ণ
বরগুনা প্রেসক্লাবের ৪৫ তম সাধারণ সভা ও ২০২৪ সালের নতুন কমিটি গঠন

মোঃ সোহাগ হাওলাদার, বরগুনাঃ
বরগুনা প্রেসক্লাবের ৪৫ তম সাধারণ সভা ও ২০২৪ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক জনকণ্ঠ বরগুনা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মোস্তফা কাদের,
সিনিয়র সহ – সভাপতি দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি, হাফিজুর রহমান। সহ-সভাপতি (১) এনটিভি টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি আ. স. ম. হাফিজ আল আসাদ সহ-সভাপতি (২) যমুনা টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ফেরদৌস খান ইমন, সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশন ও আলোকিত বাংলাদেশের বরগুনা জেলা প্রতিনিধি মোঃ জাফর হোসেন। যুগ্ম সম্পাদক ডিবিসি টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি আব্দুল মালেক মিঠু। সহ-সাধারণ সম্পাদক দেশ টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি রিয়াজ আহমেদ মুছা। অর্থ সম্পাদক ইনকিলাব পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবীর মৃধা।

২৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ঐহ্যিবাহী বরগুনা
প্রেসক্লাবের বর্তমান সভাপতি এডভোকেট সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে বরগুনা প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে ৪৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চিত্তরঞ্জন শীল, সদস্য, মঈনুল আবেদিন সুমন, সাইফুল ইসলাম মিরাজ,

সাধারণ সভা শেষে নবনির্বাচিত এ কমিটি ঘোষণা করেন বরগুনা প্রেসক্লাব নির্বাচন এর প্রধান নির্বাচন কমিশনার বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, এসময় উপস্থিত ছিলেন, জাকির হোসেন মিরাজসহ বরগুনা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।