এস মিজানুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি।। মঙ্গলবার ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় স্থানীয় সাংস্কৃতিক সংগঠন নতুনমুখ দেশের পরিবেশ বান্ধব ও বজ্রপাত নিরোধ তালের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার। উপজেলার মাছরং ব্রিজ এলাকার হাই ওয়ের দু’পাশে তালের চারা রোপন করা হয়। এসময় বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার মোঃ মাহফুজুর রহমান। নতুনমুখের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মানিক, সহ-সভাপতি হরে কৃঞ্চ বিশ্বাস, এস মিজানুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন, খেলাঘর আসরের সভাপতি মোঃ মোশারফ হোসেন, শিশু সদস্য এস মেফতাউল ইসলাম মাশরাফি প্রমূখ।#