• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৩, ১৩:৩৯ অপরাহ্ণ
নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী আটক

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ মো. জাফর(৪৫) নামের এক কারারক্ষী আটক হয়েছে। বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে স্থানীয় ব্যবসায়ীরা তাকে টাকা সহ হাতেনাতে ধরে।পরে খবর পেয়ে পুলিশ জাল টাকাসহ কারারক্ষী মো. জাফরকে আটক করে।

এসময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্য মানের ৬টি ১০০০ টাকা মূল্য মানের ২টি জাল টাকা উদ্ধার করা হয়। আটক মো. জাফর ঝালকাঠি জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। তিনি বরিশালেরর কোতোয়ালি থানার চন্ডিপুর গ্রামের মহব্বত আলী পুত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জাল টাকাসহ জনতার হাতে একজন আটকের এমন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মগড় আমিরাবাদ বাজারের আকন ট্রেডার্স এর সামনে থেকে তাকে হেফাজতে নেয়া হয়।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মু. মুরাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।