• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বসুন্দিয়ায় নৌকার পথসভা জনসমূদ্রে পরিণত এনামুল হক বাবুলের পক্ষে বসুন্দিয়াবাসী একাট্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৩, ১৩:৫০ অপরাহ্ণ
বসুন্দিয়ায় নৌকার পথসভা জনসমূদ্রে পরিণত এনামুল হক বাবুলের পক্ষে বসুন্দিয়াবাসী একাট্টা

Exif_JPEG_420

নিজস্ব (যশোর) প্রতিনিধি:
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৮ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের নির্বাচনী প্রচারণার পথসভাস্থল বসুন্দিয়া মোড় জনসমূদ্রে পরিণত।
শনিবার বিকাল ৫টায় বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়েজিত নৌকার পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত জনসমূদ্রই জানান দিল এনামূল হক বাবুলের পক্ষে বসুন্দিয়াবাসী এবার একাট্টা। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমানের সভাপতিত্বে সভার সার্বিক তত্বাবধান করেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।
নৌকার প্রার্থী এনামূল হক বাবুলের সফরসঙ্গী হিসেবে সভায় বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, সাবেক মহিলা ভাইচ চেয়ারম্যান লায়লা খাতুন, সাবেক ছাত্রলীগের সভাপতি শাহ খালিদ মামুন, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত।
শেখ ফারুক হোসেন এর সঞ্চলনায় সভায় আরও উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ খান, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগাঠনিক সম্পাদক হারুনার রশীদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, ০৪নং ওয়ার্ড সদস্য মোঃ আতিয়ার রহমান খান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ যুবলীগ নেতা, মোঃ কামাল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, হাসিব আহম্মেদ ইমন, মোঃ নোমান হোসেন, ইকরাম গাজী, রোমেল খান, ছাত্রলীগ নেতা সাকিব খান, সাহাদ সরদার সহ বিভিন্ন ওয়ার্ড এর আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।