• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইয়াবা সহ নলছিটির মেগা সুমন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ণ
ইয়াবা সহ নলছিটির মেগা সুমন আটক

নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠিতে ইয়াবা সহ মাসুদ হোসেন ওরফে মেগা সুমন
(৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (৩১ ডিসেম্বর ) রাতে ঝালকাঠি শহরের আমতলা মোড় এলাকায় থেকে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মাসুদ হোসেন সুমন নলছিটি উপজেলা মালিপুর এলাকার শাহ আলমের ছেলে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে ঝালকাঠি শহরের আমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে।