• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের শার্শার বাঁগআচড়ার দারুল আমান শিক্ষা সনদ প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৪, ১৬:১৬ অপরাহ্ণ
যশোরের শার্শার বাঁগআচড়ার দারুল আমান শিক্ষা সনদ প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান।

আবু জাফর, ঝিকরগাছা, যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলার শার্শা থানার বাগআচাড়া ইউনিয়নের দারুল আমান ইস্কুলে নবীন বরণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠান স্থাপিত করা হয় ১৯৯৩ সালে।

আজ মঙ্গলবার (২-রা জানুয়ারি) সকাল ১০:০০ সময় ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে দারুল আমান শিক্ষা সনদ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়গণরা তাদেরকে নবীনবরণ করেন।

এ নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ ও অন্যান্য শিক্ষক মহোদয়গণ।

উক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন ছাত্র-ছাত্রীদেরকে ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ এর পাশাপাশি পিতা মাতাদের যথার্থ গাইডলাইন সম্পর্কে পরামর্শ দেন। আরো বক্তব্য দেন মোঃ আব্দুল্লাহ স্যার তিনি বলেন ছাত্র-ছাত্রীদের পিতা-মাতাদের উদ্দেশ্যে বলেন যে ছাত্র-ছাত্রীদেরকে সময়ের জ্ঞান সম্পর্কে সচেতনতা, পিতা-মাতা হলেন তাদের জীবনে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা তাদের মাধ্যমে সন্তানেরা হাতে-খড়ির মাধ্যমে শিখবে তিনি আরো বলেন শিক্ষকরা তো তাদেরকে শেখাবেই পাশাপাশি যেন ছাত্র-ছাত্রীদের মা-বাবারা যথার্থ সহযোগিতা দেন।

সবশেষে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম স্যার স্নেহ তুল্য কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে সুন্দর আচরণের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠান শেষ করেন।