গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আসছে ৭ জানুয়ারি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের নৌকার প্রতীকের প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রীর পদমর্যাদায় থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে বিজয়ী করার লক্ষে ব্যাপক গণসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেষে বিল্বগ্রাম বাজার থেকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র নেতৃত্বে নৌকার সমর্থনে মিছিল বের হয়ে নৌকা মার্কার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ’র সেরালস্থ বাড়ির সামনে শেষ হয়। এসময় কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা ও গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল গোমস্তা অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।