• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় নৌকার ৩ প্রচার ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ণ
বরগুনায় নৌকার ৩ প্রচার ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনা-১ বরগুনা সদর-আমতলী-তালতলী আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর তিনটি প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের বুর্জির হাট, রোডপাড়া ও কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে ফুলঝুড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মো. ইলিয়াস হোসেন বলেন, প্রতিদিনের মতো গতরাতেও আমরা প্রচার ক্যাম্পে তালা দিয়ে যে যার বাড়ি চলে যাই। পরে সকালে খবর পাই, রাতেই আমাদের তিনটি প্রচার ক্যাম্পে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। পরে ক্যাম্পে এসে দেখি তালা ভাঙা এবং ভেতরে আসবাবপত্রগুলো পোড়া অবস্থায় পোড়া অবস্থায় পড়ে আছে।

এ বিষয় বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে হয়তো এ অগ্নিসংযোগ করা হতে পারে। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।