ঢাবি প্রতিনিধি:
রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ ৫ জানুয়ারি (শুক্রবার) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংবাদ পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
রাকিবুল হাসান বলেন, (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার) বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে।
সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের একাধিক বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসছেন। উক্ত এলাকাবাসীরাও যে যার মতো করে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন । ট্রেন থেকে দগ্ধ দুজনকে বের করে আনা হয়েছে এবং ট্রেনের ভেতরে আরও লোকজন আটকা পড়েছেন কি না তা বোঝা যাচ্ছে না।
রেলওয়ের কর্মকর্তা আনোয়ার ইসলাম বলেন, মোট ৪টি বগিতে আগুন লেগেছে। ৯টা ৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট স্পটে যাচ্ছে।
উল্লখ্য,বিএনপির ডাকা হরতালে দুই মাসে অন্তত ৩০০ পরিবহনে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে।