• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। শনিবার সকাল আটটার দিকে বরিশালের গৌরনদী-নলচিড়া আঞ্চলিক সড়কের বোরাদী গরঙ্গল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার চর সরিকল গ্রামের রতন আলী সিকদারের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক টিপু সুলতান জানান, দূর্ঘটনায় গুরুত্বর আহত শফিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সে (শফিকুল) মৃত্যুবরণ করেন।