বরগুনা জেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেলা বাড়ার সাথে সাথে বরগুনায় ভোটারদের উপস্থিতিও বেড়েছে
চলছে। এদিকে ৯ নম্বর এম. বালিয়াতলী ইউনিয়নে পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে থেকে ছাবেত হোসেন (১৮) নামের এক যুবকে জাল ভোট দিতে এসে আটক হয়। ওই যুবক বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল ৭ নম্বর ওয়ার্ডের ছগির হাওলাদারের ছেলে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া বরগুনা ১ ও ২ আসেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।
বরগুনা-১ (সদর, আমতলী, তালতলী) আসনে মোট ভোটকেন্দ্র ১৮৭টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৭৫০, নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।
বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী) আসনে মোট ভোটকেন্দ্র ১১৪টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ২৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৯৫, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি শেষ করেছি। সব ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা দায়িত্ব পালন করেছে। নৌ-বাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে কাজ করছে। পাশাপাশি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত মাঠে নিরলস কাজ করছে।
তিনি আরও বলেন, ভোটের পরিবেশ শতভাগ শান্তিপূর্ণ রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। কেউ কোনো রকম ব্যত্যয় ঘটাতে চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কারও বিরুদ্ধেও যদি বিন্দুমাত্র পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।