• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জেলা বাসদের খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২০, ১১:০১ পূর্বাহ্ণ
বরিশালে জেলা বাসদের খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত

শামীম আহমেদ

বরিশাল নগরীর বটতলা রোডস্থ ১৫ নং ওয়ার্ড পুলিশ ফাঁড়ির সম্মুখে অগ্নিকান্ডে ঘড় বাড়ি পুরে যাওয়া ক্ষতিগ্রস্থ ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন পরিবারের মাঝে সন্তম দিনেও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেছে বরিশাল জেলা বাসদ নেতৃবৃন্দ।

আজ বুধবার (১লা এপ্রিল) দুপুরে বরিশাল জেলা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদের) জেলা আহবায়ক ও সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী সহ দলীয় নেতৃবৃন্দ ঘড় বাড়ি পুড়ে যাওয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা বাসিন্দাদের খুঁজে প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল,ডাল,পেয়াজ,লবন,তেল ও মশার কয়েল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

উল্লেখ্য গত ২৫ই মার্চ থেকে বরিশাল নগরীতে বিরামহীন ভাবে বরিশাল জেলা বাসদ নগরীরে হ্যান্ড ওয়াস, পরিস্কার পরিচ্ছন্নতার ¯েপ্র সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছে।

ইতিমধ্যে জেলা বাসদ কর্মহীন মানুষের মাঝে দাঁড়াবার জন্য তারা একমুঠো চালের কর্মসূচি চালু করেছে।

তারা বিভিন্নস্তর থেকে চাল,ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সংগ্রহ করে তা অসহায় মানুষের ঘড়ে ঘড়ে পৌছে দেবার জন্য নিরলস ভাবে কর্মসূচি অভ্যাহত রেখেছে।