গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য মন্ত্রীর পদমর্যাদায় থাকা আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) থেকে নির্বাচিত সংসদ সদস্য জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু। মঙ্গলবার সকালে আবুল হাসানাতের আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস ও জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ প্রমূখ।