মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি বুধবার বেলা দুইটার দিকে অনুষ্ঠিত হয়েছে। নবীন স্পোটিং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলায় নিউ শাকিব স্পোটিং ক্লাব কে ৬উইকেটে হারিয়ে রাইজিং স্টার স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ৭২রানে অপরাজিত থেকে ম্যান অব দ্যা ম্যাচ হন চ্যাম্পিয়ন দলের খেলোয়ার স্বপন আহমেদ। চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ২৪ইঞ্চি এলইডি টিভি ও রানার আপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,নবীন স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ঈশান আহমেদ প্রমুখ।
১০.০১.২০২৪