• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

” বরিশাল জেলায় সামগ্রিক পারফর্মেন্সে সকল ক্ষেত্রে শ্রেষ্ঠ মেহেন্দিগঞ্জ থানা”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৪, ১৬:৩৯ অপরাহ্ণ
” বরিশাল জেলায় সামগ্রিক পারফর্মেন্সে সকল ক্ষেত্রে  শ্রেষ্ঠ মেহেন্দিগঞ্জ থানা”

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃবরিশাল জেলার ১০টি থানার মধ্যে মেহেন্দিগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, ডাকাতি প্রস্তুতির আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধারসহ সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে পয়েন্ট ভিত্তিক মূল্যায়ণ করা হয়। উক্ত পারফর্মেন্স মুল্যায়নে মেহেন্দিগঞ্জ সার্কেল, বরিশাল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জি. এম. মাজহারুল ইসলাম কে বরিশাল জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার এবং মেহেন্দিগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল ঞহক কে বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এবং এসআই মোঃ মিঠু আহম্মেদ কে জেলার শ্রেষ্ঠ এসআই এবং এএসআই মোঃ হাছান কে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম।
শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই(নিঃ) এবং শ্রেষ্ঠ এএসআই(নিঃ) নির্বাচিত করা এবারই প্রথম করা হয়েছে।