• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় অসহায় অমৃতা রানীর বাসায় খাবার পৌছে দিলেন এমপি শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় অসহায় অমৃতা রানীর বাসায় খাবার পৌছে দিলেন এমপি শাহে আলম

বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় অসহায় অমৃতা রানীর বাসায় খাবার পৌছে দিলেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম।

তিনি বুধবার সকালে তার ছোট ভাই রিয়াজ তালুকদার ও সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ সরদারকে দিয়ে অসহায় অমৃতা রানীর ভাড়াটিয়া বাসায় পৌছে দেন।

অমৃতা রানী (৭৮) দীর্ঘ দিন ধরে পৌর সভার পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা শাহাআলম সরদারের ছোট্ট খুঁপড়ি ঘরের বাসায় করে অন্যের বাসা থেকে চাল (ভিক্ষা) চেয়ে আসছিলেন।

সারা দেশে কোরোনা প্রতিরোধে সরকারী ভাবে লকডাউন ঘোষনা করায় অমৃতা রানীর বাড়ি বাড়ি গিয়ে চাল আনা বন্ধ হয়ে যায়।

ফলে সে অসোহায় হয়ে পড়েন।

পরে খবর পেয়ে বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম তাকে প্রয়োজনীয় খাবার (চাল, ডাল, তেল ও পিয়াজ) কিনে দেন।