• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৪, ১৩:৩০ অপরাহ্ণ
হিজলায় এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা মেহেন্দীগঞ্জের এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিলন সরদারের উদ্যেগে এগারো পেরিয়ে বারোতে এই প্রতিপাদ্য নিয়ে এশিয়ান টিভির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সকাল ১০ টার সময় উপজেলা প্রেসক্লাবের হলরুমে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,কেক কাটা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈফিকুর রহমান,হিজলা প্রেসক্লাবেরর সভাপতি দেলোয়ার হোসেন, হিজলা থানার এসআই মনিরুল ইসলাম,মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক মাহবুবুল হক সুমন তালুকদার,হিজলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নুরনবী,ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আলহাজ প্রমূর্খ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুমনুর রহমান সোহাগ।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।