• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে প্রাথমিক শিক্ষকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ণ
পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে প্রাথমিক শিক্ষকদের মতবিনিময়

বরিশাল

পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপির সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান শাহীন, বরিশাল মহানগর সভাপতি মাহফুজা খানম, সাধারণ সম্পাদক মিন্টু কর, সাংগঠনিক সম্পাদক নাসরীন জাহান, উপদেষ্টা এইচ এম আবদুল হাই, ইলিয়াস আলী খান, জোসনা পারভীন, লিজা খন্দকার, নাজমুন নাহার, সুরাইয়া আকতার, মো. ফারুক হোসেন মোল্লা, নাসির উদ্দীন, মো. কামরজ্জামান সোহেল, মো. শহিদুল ইসলাম, মো. হুমায়ুন কবির, ফারহানা দীপা, মো. মাসুদ রানা, মো. মোজাম্মেল হোসেন, রোকনুজ্জামান চপল, মো. হালিম মোল্লা প্রমূখ।

প্রতিমন্ত্রী সমিতির স্থানীয় ও জাতীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। ##