• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সাইদুর রহমান রিন্টু এর খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২, ২০২০, ১১:১০ পূর্বাহ্ণ
বরিশালে সাইদুর রহমান রিন্টু এর খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু এর ব্যক্তিগত অর্থায়নে ও বরিশাল সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে শায়েস্তাবাদ ইউনিয়ন এর বিভিন্ন পেশার জনসাধারণ, খেটে খাওয়া শ্রমিক, হতদরিদ্র কুলি,নৌকার মাঝীমাল্লা,ফেরীআলা, চায়ের দোকানের কর্মচারী দের মাঝে খাবার চাল, ডাল,তৈল,আলু, পিয়াজ, লবন সহ ইত্যাদি খাবার ও হ্যান্ড স্যানিটাইজার এর জন্য সাবান বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি জনাব মোঃ মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব রেহেনা বেগম, শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আরিফুজ্জামান মুন্না ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান।