• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এতিম-দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ণ
এতিম-দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মন্ত্রীর পদমর্যাদায় থাকা বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজস্ব তহবিলের পাচশ’ পিচ কম্বল গৌরনদী উপজেলার ১৭টি প্রতিষ্ঠানের এতিম ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, মেজবা উদ্দিন আকন সহ অন্যান্যরা।