জি.এম রিপন, বানারীপাড়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী বানারীপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রজচার প্রচারণা বৃদ্ধি করার পাশাপাশি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এলাকার জনগনের জন্য চিকিৎসা সামগ্রী সহ অসোহায়দের মাঝে খাবার বিতরণ শুরু করেছেন বরিশাল-২ আসনের এমপি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.শাহে আলম।
বুধবার বিকেলে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কবির হাসান ও আট ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে এলাকার জনগনের জন্য চিকিৎসা সামগ্রী তুলে দেন।
পরে এমপি মো.শাহে আলম ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক পৌর শহরের মহিষাপোতা আবাসনে ৭৬টি পরীবার ও বৃহস্পতিবার বন্দর বাজারের দোকানে পানি সর্বহারাহকারী, পাহারাদার ও খেয়ারমাঝি ৬০ পরীবারের মাঝে ১০ দিনের নিত্য প্রয়োজনীয় খাবার (১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১টি ডেটল সাবান ও ১ কেজি লবন) বিতরণ করেণ।
এর আগের দিন বিকেলে পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের নেতৃত্বে পৌর শহরের বিভিন্ন এলাকার অসোহায় ২০০ পরীবারের বাড়িতে খাবার পৌছে দেয়া হয়।
আজ শুক্রবার ৫০০ পরীবারের বাড়িতে খাবার পৌছে দেয়া হবে বলে পৌর মেয়র সুভাষ জানান।
এদিকে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার কর্মহীন ১০ হাজার পরীবারের বাড়িতে খাবার পৌছে দেয়ার ঘোষনা দিয়েছেন. বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম।
তিনি বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও শেখ আব্দুলøাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এ ঘোষনা দেন।
এসময় বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের নেতৃত্বে বানারীপাড়ার ৫ হাজার অসোহায় পরীবারের মাঝে খাবার পৌছে দেয়ার জন্য এলাকার বিত্তবানদের স¤œয়ে একটি আর্থিক হতবিল গঠন করার উদ্যোগ নেন।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক বলেন, সরকারী সাহায্যর বাইরে আমরা এমপি মহোদয়ের নেতৃত্বে উপজেলার ৫ হাজার অসোহায় পরীবারের বাড়িতে গিয়ে এক সাথে ১০ দিনের প্রয়োজনীয় খাবার (১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১টি ডেটল সাবান ও ১ কেজি লবন) পৌছে দিয়ে আসবো।
তারা যাতে ঘরে বসে খাবার খেয়ে থাকতে পারে।
সে অনুযায়ী আজ উপজেলার ইলুহার ও উদয়কাঠী ইউনিয়নে ১৬০০ পরীবারের মাঝে ওই খাবার পৌছে দেয়া হবে বলেও তিনি জানান।