স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাস চাপায় অজ্ঞাত (৫০) নামের এক নারী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দূর্ঘনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মিয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন অজ্ঞাত ওই নারী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দেয়। এতে ঘনটাস্থলে তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায় বলেও জানায় ওসি। #