• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুবির হল ভিত্তিক দাবা প্রতিযোগিতায় প্রথম আরিফুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৪, ১৬:৪৫ অপরাহ্ণ
খুবির হল ভিত্তিক দাবা প্রতিযোগিতায় প্রথম আরিফুল

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খান জাহান আলী হল কর্তৃপক্ষের কর্তৃক আয়োজিত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী আরিফুল ইসলাম।

তিনটি পর্যায়ে দাবা খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলায় মোট আটজন খেলোয়ার অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডে আটজন থেকে চারজনকে বাছাই করা হয়। দ্বিতীয় রাউন্ডে চারজন থেকে দুইজনকে বাছাই করা হয়। সর্বশেষ রাউন্ডে দুইজন থেকে বিজয়ী হন আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম তার অনুভূতি প্রকাশ করে বলেন, ছোটবেলা থেকে আমি দাবা খেলার প্রতি খুব আকর্ষণ বোধ করি। বিশ্ববিদ্যালয় পর্যায় অনেক দাবা খেলায় আমি অংশগ্রহণ করেছি। খান জাহান আলী হলের শ্রেষ্ঠ দাবা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় নিজের প্রতি আত্মবিশ্বাসটা আরো বহু গুনে বেড়ে গেল। ধন্যবাদ জানাই খান জাহান আলী হলের কর্তৃপক্ষদেরকে ।

উল্লেখ্য, দাবা খেলার পাশাপাশি খান জাহান আলী হল কর্তৃপক্ষ কেরাম খেলা ও টেবিল টেনিস খেলার আয়োজন করেন।