• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ণ
গৌরনদীতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দৈনিক যুগান্তরের ২৫ বছর পদার্পন উপলক্ষে বরিশালের গৌরনদীতে কেককাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ সুকান্ত বাবু হলরুমে কেককাটা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।
যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা শাখার সভাপতি বিএম বেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সিকদার, যুগান্তরের গৌরনদী প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, মাইটিভির গৌরনদী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া সহ অন্যান্যরা।