গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মন্ত্রীর পদমর্যাদায় থাকা বরিশাল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে আগৈলঝাড়ার সেরালস্থ সংসদ সদস্যের বাসভবনে তাকে শুভেচ্ছা জানান গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, লোকমান হোসেন ডাকুলা, মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, ইউপি সদস্য মিজানুর রহমান, নুর আলম সরদার, সোলায়মান মৃধা ও স্বপন হালদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।