• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা জেলা পুলিশের আয়োজনে নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৪, ১৫:০০ অপরাহ্ণ
ভোলা জেলা পুলিশের আয়োজনে নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলা জেলা পুলিশ এর আয়োজনে ভোলা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা সহযোগিতায় শনিবার (০৩ ফেব্রুয়ারি) পুলিশ লাইন্স ড্রিলশেডে নারী ও শিশু অধিকার, সহিংসতা প্রতিরোধ এবং অস্বাভাবিক মৃত্যু রোধকল্পে করণীয় কর্মশালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর বিচারক মোঃ আনোয়ারুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) আসাদুজ্জামান,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আখতার,মোঃ আলমগীর হুসাইন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা,মোহাম্মদ ইকবাল হোসেন, উপ-পরিচালক জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ভোলা, মোঃ আখতার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ভোলা,অ্যাডঃ বিথী ইসলাম, আইন কর্মকর্তা, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা,ভোলা,আব্দুল মজিদ শাহ, প্রবেশন অফিসার, ভোলা,এসএম মাহবুবুর রহমান,সহকারি পরিচালক ( ইঞ্জিঃ), বিআরটিএ, ভোলা, জনাব মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), ভোলা ভোলাসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ।