• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় সুন্নতে খৎনা করানো শিশু আয়ানের মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় সুন্নতে খৎনা করানো শিশু আয়ানের মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

শফিক শাহিন, বানারীপাড়া।
বরিশালের বানারীপাড়ায় ঢাকার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল হাসপাতালে ডাক্তারের অজ্ঞতায় সুন্নতে খাৎনা করানোর ঘটনায় শিশু আয়ানের মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন করে পরিবেশ সুরক্ষায় সম্মিলিত কল্যাণ পরিষদ ও দেশ মানব কল্যাণ সংস্থা।

৪ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ৯ টায় বানারীপাড়া বালিকা বিদ্যালয়ের সম্মুখে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিবেশ সুরক্ষায় সম্মিলিত কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় কমিটির
উপদেষ্টা এ.কে এম আক্তারুজ্জামান,
সভাপতি মোঃ রাজিব চোকদার,সহ-সভাপতি ফিরোজ সরদার, সুমন সরদার,অর্থ সম্পাদক সজিব চোকদার,সদস্য মোঃ রায়হান হাওলাদার,তানিয়া আক্তার ও আলআমিন প্রমুখ।

প্রসঙ্গত গত ৩১ ডিসেম্বর সুন্নতে খাৎনা করাতে রাজধানী ঢাকার সাতারকুলের ইউনাইটেড কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারির শিক্ষার্থী ৫ বছর বয়সী শিশু আয়ানকে। এ সময় তাকে ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে সুন্নতে খাৎনা করা হয়।
পরে অপারেশনের কয়েক ঘন্টা পরও জ্ঞান না ফিরলে আয়ানকে শুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পরে রোববার (৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা। ৮ জানুয়ারি সোমবার তাকে রুপগঞ্জে দাফন করা হয়।

এ ঘটনায় হাইকোর্টে একটি রিট করা হয়।হাইকোর্টের রিটের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া প্রতিবেদনের সুপরিশকে ‘খুবই হাস্যকর’ এবং এই প্রতিবেদনটিকে “একধরনের আইওয়াশ ‘ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।