মহামারী করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন বিশ্বের ৫০ হাজারের বেশি মানুষ।
আর এ ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন পৌনে ১০ লাখ মানুষ।
বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানায়।
বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮২ হাজার ২০৭ জন।
আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ২৭৮ জন।
ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ ভাইরাটি প্রথমে দেখা যায়।
পরে ভাইরাসটি মহামারী আকারে বিশ্বের ১৯৯ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
বর্তমানে এ ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমিত দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবার ওপরে রয়েছে।
আর মৃত্যুর দিক দিয়ে ইতালি এগিয়ে রয়েছে।
এর পরেই অবস্থান স্পেনের।
এ দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।