• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে গারুড়িয়া ইউনিয়নের মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১৫:৫৪ অপরাহ্ণ
বাকেরগঞ্জে গারুড়িয়া ইউনিয়নের মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ :
বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা মনোযোগী হওয়ার লক্ষ্যে
আর্থিক সহায়তা প্রদান করেন।

১১ই ফেব্রুয়ারি ২০২৪ ই তারিখে দেউলী মুহাম্মাদিয়া আলিম মাদ্রাসার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ছাত্র ছাত্রী ও বার্ষিক পরীক্ষা উত্তীর্ণ ১ ম, ২ য়, ৩য় এবং গরীব ছাত্রদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেউলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও: আ,ক আলী আহমদ, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জুলফিকার হায়দার,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশিদ, চেয়ারম্যান নু হাস এন্টার প্রাইজ, প্রধান বক্তা ছিলেন কে, বি, এস, ওসমান গনী, বিশিষ্ট সমাজ সেবক, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল ফারাহ মো: আলী আকবর। দুপুর ১২টার সময় বালিগ্রাম মৃধাবাড়ি দাখিল মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থী ও দাখিল পরীক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন ,
দুপুর ২টার সময় সাহেবপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার শিশু শ্রেণী থেকে দাখিল শ্রেণীর পর্যন্ত প্রতিটি শ্রেণীর ১ম ২য় ৩য় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন। দাখিল ও আলিম পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য উপহার স্বরূপ নগদ অর্থ প্রদান করেন।

নুহাস এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোঃ নুরুল আমিন জানান,
গারুড়িয়া ইউনিয়ন এর পিছিয়ে থাকা শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য মেধাবী গরিব শিক্ষার্থীদের প্রতি বছর সকল প্রতিষ্ঠানে এই ধারা অব্যাহত রাখবো।

এ সময় প্রধান বক্তা ওসমান গনি বলেন, আমরা আমাদের যে যার যায়গা থেকে দ্বীনি এলেম শিক্ষার ক্ষেত্রে সাহায্য করতে পারি, সমাজে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সকল হিংসা বিদ্বেষ ভুলে সামর্থ অনুযায়ী সাহায্য সহযোগিতা করা উচিত।
আজকে আমরা ৩ টি প্রতিষ্ঠানে শিশু শ্রেণী থেকে আলিম পর্যন্ত ১ম ২য়৩য় এবং এসএসসি ও এইচএসসি সকল পরীক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য উপহার স্বরূপ সামান্য অর্থ প্রদান করেছি। আমাদের সামান্য এই প্রচেষ্টা অত্র ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অব্যাহত থাকিবে।