• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিশ্ব বেতর দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ণ
বরিশালে বিশ্ব বেতর দিবস পালন

বরিশাল
শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার প্রতিপাদ্য নিয়ে বরিশালে বিশ্ব বেতার দিবস উদযাপন করা হয়। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী, প্রকৌশলী, শিল্পী ও কলাকুশ লীরা এক আনন্দ র‌্যালি বের করে।

বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন উপ আঞ্চলিক পরিচালক আনসার উদ্দিন। র‌্যালির পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন কণ্ঠ যোদ্ধা অরূপ তালুকদার, অনুষ্ঠানে আঞ্চলিক প্রকৌশলী আবদুল্লাহ নুরুস সাকলায়েন, উপ বার্তা নিয়ন্ত্রক এ. এম. নূরুল আমিন, অধ্যাপক শাহ সাজেদা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এ্য্যাড. নজরুল ইসলাম চুন্নু, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি আদুল কালাম আজাদসহ অন্যান অতিথিরা।

এছাড়া উপস্থিত ছিলেন উপ আঞ্চলিক পরিচালক খালিদ মাহমুদ, উপ আঞ্চলিক প্রকৌশলী আয়েশা আক্তার, সহকারী পরিচালক (অনুষ্ঠান) হাসনাইন ইমতিয়াজ, সহকারী বার্তা নিয়ন্ত্রক মাহমুদুল হাসান।