• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাহিদ পুর গ্রামে উৎসব মুখর পরিবেশে বিদ্যাদেবী সরস্বতী পূজা পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ণ
জাহিদ পুর গ্রামে উৎসব মুখর পরিবেশে বিদ্যাদেবী সরস্বতী পূজা পালন

 

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ
রাজনগর উপজেলায় ও নানা আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজনগর উপজেলার জাহিদ পুর গ্রামের বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মবিশ্বাসমতে, সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের দেবী। প্রতিবছরের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এদিন সাদা রাজহাঁসের পিঠে চেপে দেবী সরস্বতী নেমে আসেন পৃথিবীতে। বুধবার সকাল ৮টা থেকে শুরু করে এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় সরস্বতী পূজা উপলক্ষে রাজনগরেরর জাহিদ পুর উত্তর পাড়ায় ছোট রাখাল সংঘ সম্প্রাদায় এর উদ্দ্যোগে। সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্দা উমেশ বিশ্বাস, সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার নকুল বিশ্বাস নিলয় এর বাণী অর্চনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। এসময় উপস্থিত ছিলেন ভক্তরা নয়ন বিশ্বাস নিলয়,কণজিতবিশ্বাস,কনক,অরবিন্দু,শ্যামল,রিপন,সবজী,বাদল,রাজিব,সনজিত,সবুজ,নিপেশ,গোবিন্দ, অজয়,সুদাম,প্রমুখ।পূজায় ছাড়াও অন্যান্য মাধব চক্রবতী ঠাকুর সকল ভক্তদের , পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, পূজা চলাকালীন সময় উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজামন্ডপ। আয়োজিত সরস্বতী পূজার অনুষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা যায় পূজা আর্চনা চলছে। ক্লাব ও হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা।