• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার সাথে পরিকল্পনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ণ
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার সাথে পরিকল্পনা সভা

সোমবার সকাল ১০টায় আভাস কতৃক আয়োজিত আভাস প্রশিক্ষন কক্ষে নগরব্যাপি সিডব্লিউআইএস প্রক্রিয়া সম্প্রসারন করার লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন সংস্থা/ অংশীদারদের সাথে প্রকল্প বাস্তবায়ন পদ্ধতি ও নতুন নতুন ধারনা বিনিময়ের একটি পরিকল্পনা সভা অনুষ্টিত হয়। দাতা সংস্থা বিল এ্যান্ড মেলিন্ডা গেটস্ ফাউণ্ডেশন-এর আর্থিক সহায়তায়, ফ্রেসওয়াটার অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া (ফানসা) ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় ”রাইজিং ফর রাইটস্ ফর ষ্ট্রেনদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক ইন সাউথ এশিয়া টু এচিভ এসডিজি৬” প্রকল্পের আওতায় আয়োজন করে। টেকসই উন্নয়ন অভিষ্ট৬ (এসডিজি৬) বাস্তবায়নে সরকার ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহকে সহযোগিতা ও নাগরিক সমাজের সক্ষমতা শক্তিশালীকরণের লক্ষ্যে সভাটি আয়োজিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কপোরেশন কাউন্সিলর, সচিব, ওয়াশ কর্মী, , কমিউনিটি নারী নেতৃবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তি, সাংবাদিক,সিবিও/ সিএসও এবং ইয়ুথ সেচ্ছাসেবক সংগঠনের সদস্য বৃন্দ অংশগ্রহণ করেন। । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এর সহকারী তত্তবধায়ক পানি সরবরাহ বিভাগ মো: আনোয়ার হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মো: রাসেল সিকদার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আভাস এর নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল। সভায় ফানসা বাংলাদেশ নেটওয়ার্কের বরিশাল জেলার সদস্য সংস্থা সিডিএস, এইড, সান এইড, সেইন্ট বাংলাদেশ, এর প্রতিনিধি অংশগ্রহন করেন।