মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের লামামেউহারী গ্রামের মাঠে সোমবার সকাল ১১টার দিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত মরিচ প্রদর্শনীর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ( শস্য) শওকত ওসমান মজুমদার। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, ইউপি সদস্য সেলিম তালুকদার, কৃষক আমিরুল ইসলাম প্রমুখ।#