মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলার কৃতি সন্তান, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা রেজা এ করিম চৌধুরি চুন্নু মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি বুধবার সকালে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা মিয়া বাড়ীতে রেজা-এ-করিম চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান,বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রেজা-এ-করিম চৌধুরী মেঝ সন্তান মহব্বত জান চৌধুরী,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহীন ফকির বিপিএম,বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকতা গোবিন্দ মন্ডল,বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান,দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান বাবুল সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে রেজা-এ-করিম চৌধুরীর রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।