• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:৩৭ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল জব্বার সন্যামত (৮৫) বার্ধক্য জনিত কারণে নন্দনপট্রি (বেজগাতি) গ্রামের নিজবাড়িতে শনিবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। রোববার আছর বাদ মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।