• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৫ মণ জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ণ
১৫ মণ জাটকা জব্দ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশাল-ঢাকা মহাসড়ক ও বাবুগঞ্জের মিরগঞ্জ মাছের আড়তে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ ও জাটকা পরিবহনের দায়ে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় বাবুগঞ্জ মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত জাটকা এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। আটককৃত দুইজনকে মোবাইল কোর্ট চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস