• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ণ
খুবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায়সংবর্ধনা অনুষ্ঠিত

খুবি প্রতিনিধি :
খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবারের মতো বরিশাল বিভাগের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে নবীনবরণ, বিদায়সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২২শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সেট স্কুল (০১ নং একাডেমিক বিল্ডিং)-এর আঙ্গিনায় সম্মানিত শিক্ষকদের বরণ করে নেয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়।

বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাঈম মল্লিকের আমন্ত্রণে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসিই ডিসিপ্লিন শিক্ষক প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান; ফার্মেসি ডিসিপ্লিনের প্রফেসর ড. আশীষ কুমার দাস; মোঃ জোবায়ের হোসাইন, সহকারী অধ্যাপক, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন; শরীফুল ইসলাম, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন; মো. উজ্জ্বল তালুকদার, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন; আবুল বাশার (নাহিদ), সহকারী অধ্যাপক, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন এবং শাহরিয়াজ আহমেদ, প্রভাষক, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন।
এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বরিশাল বিভাগের অনেক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাও এই আয়োজনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকরা সবার সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য তাঁদের মূল্যবান নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি, নবীনবরণ ও বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাসিত মনোভাব ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ২২ ও ২৩ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ১৯ ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। পরে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।