গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে রাস্তা পারাপারের সময় বরিশালগামী যাত্রীবাহী অজ্ঞাতনামা বাসের চাপায় নুরুল ইসলাম চৌকিদার (৭০) নামে এক পথচারী নিহত হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার মাহিলাড়া এলাকার বটতলা নামকস্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সে (নুরুল ইসলাম) উপজেলার আধুনা গ্রামের মৃত আজিজ চৌকিদারের ছেলে। বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা নিশ্চিত করেছেন।