আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোরের সদর উপজেলার বসুন্দিয়ার জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী বশির আহমেদকে ২৬ ফেব্রুয়ারি সোমবার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ।
আটক বশির আহমেদ জঙ্গলবাঁধাল গ্রামের মতিয়ার রহমানের ছেলে। সে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরীর দায়িত্বে ছিল।
যশোর কোতোয়ালী মডেল থানার এ এস আই সাইফুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে, যশোর সদরের বসুন্দিয়া গাইদগাছি এলাকা থেকে মাদক বিক্রয়কালে মোঃ আরমান গাজী ও মোঃ বশির আহমেদ কে আটকের পর তাদের দেহ তল্লাশি করে মোট ৭৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আসামিদ্বয় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রশাসনের ধারনা।
আটককৃত অপর এক আসামি হলেন, যশোর সদরের পুরাতন কসবা কাজী পাড়ার রবিউল করিম গাজীর ছেলে আরমান গাজী।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এস আই মোঃ হেলাল সরদার বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।