স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৮০টি প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে “এসো বঙ্গবন্ধু কে জানি” এ স্লোগানে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে টুঙ্গিপাড়া উপজেলার ৮০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনুল হকের সভাপতিত্বে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠানে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল বাহাদুর, টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ রাকিব হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শ্রীময় বাগচী বক্তব্য রাখেন।
এ কুইজ প্রতিযোগীতায় ৮০টি প্রাথমিক বিদ্যালযয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগীতা শেষে পুরস্কার ও বঙ্গবন্ধুর আত্মজীবনী সংবলিত একটি ডায়েরী বিতরণ করা হয়।
এর আগে, বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। #