পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরিবারের বার্ষিক সম্মিলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯ টায় পটুয়াখালী সরকারি কলেজ’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মহিলা কলেজ মাঠে শেষ হয়। পরে কলেজ মাঠেই পরিচিতি, স্মৃতিচারণ ও মুক্তালোচনা অনুষ্ঠিত হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরিবারের আয়োজনে
প্রফেসর মুহাম্মাদ মেজবাহউদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ(অব:) প্রফেসর কাজী আলাউদ্দীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরিবারের পরিচয় পর্বের মধ্যে দিয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালেক। এসময় পটুয়াখালীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
#