• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়া ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারসহ বিভিন্ন পদে জনবল শুণ্য।। চিকিৎসা সেবায় দারুন বিঘ্ন ঘটচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২৪, ১৩:২০ অপরাহ্ণ
বানারীপাড়া ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারসহ বিভিন্ন পদে জনবল শুণ্য।। চিকিৎসা সেবায় দারুন বিঘ্ন ঘটচ্ছে

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: বানারীপাড়া ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারসহ বিভিন্ন পদ শুণ্য থাকায় স্বাস্থ্য সেবা প্রদানে দারুন বিঘ্ন ঘটচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন এমবিবিএস চিকিসৎকসহ কন্সাল্টেন্টের পদ রয়েছে ১০ জন। এর মধ্যে ৯ জনেরই পদ শুণ্য রয়েছে। ডেন্টাল সার্জনের একটি পদ থাকলেও দীর্ঘদিন ধরে শুণ্য রয়েছে। মাঠ পর্যায়ের বিভিন্ন পদের ২০ জনের মধ্যে ৯ টি পদই শুণ্য । সবচেয়ে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্লিনারের পদ রয়েছে ৫ টি কিন্তুু একজন ক্লিনার দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতার কাজ চলেছে। এ জন্য বাথরুম সহ বিভিন্ন ওয়ার্ডে নোংরা পরিবেশ বিরাজ করেছ।
রোগীদের বেডসহ বিছানা সরবরাহ অপর্যাপ্ত থাকায় অনেক রোগিকে ফ্লোরে থাকতে হচ্ছে। এ নিয়ে রোগীর স্বজনদের সাথে কর্তব্যরত সেবিকাদের সাথে বাকবিতন্ডা লেগেই থাকে।

এ সব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, এ সব সমস্যার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। হাসপাতালে যে অভাব রয়েছে তার সমাধান প্রয়োজন।

বরিশাল জেলা সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান জানান, জুনিয়র কন্সাল্টেন্টের পদ শুধু বানারীপাড়ায় নয় সাড়া দেশেই সংকট রয়েছে। তাছাড়া কন্সাল্টেন্টদের নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদ্তর দেয়না। অন্যান্য শূন্য পদের ব্যাপারে আমরা যথা শীগ্র পুরনের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।#