• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩, ২০২৪, ১২:১৯ অপরাহ্ণ
গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাষ্ট্রের উদ্যোগে বোরবার বরিশালের গৌরনদী উপজেলার টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে আই ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এসময় ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান খাদিজা আক্তার, সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম, চ্যারিটেবল ক্লিনিকের তদারককারী মোফাজ্জেল হোসেন সহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির জানান, ২০২৩ সালের ৫ সেপ্টেম্বরে আই ক্যাম্পের মাধ্যমে দুই শতাধিক রোগীকে সেবা প্রদান ও ৬০ জনকে বিনামূল্যে অপারেশন করানো হয়। এবারের ক্যাম্প থেকে অপারেশনের জন্য ৩০ জনের ছানি, তিনজনের নেত্রনালী অপারেশন এবং ২০৪ জনকে চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ সরবরাহ ও ১২৬ জনকে চশমা প্রদান করা হবে। উল্লেখ্য ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাষ্ট্রের উদ্যোগে প্রতি শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে বিনামূল্যে হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।