• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টিফিনের টাকা বাঁচিয়ে ৬০ সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে দুপুরের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০, ১১:০৫ পূর্বাহ্ণ
টিফিনের টাকা বাঁচিয়ে ৬০ সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে দুপুরের খাবার বিতরণ

কক্সবাজার চকরিয়ায় লাল সবুজের ফাহিম তাঁর টিফিনের টাকা বাঁচিয়ে ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে দুপুরের খাবার বিতরণ করেন।

শনিবার দুপুরে চকরিয়া উপজেলায় হাজিয়ান আমতলী ও বার আউলিয়া নগর, দুই জায়গায় ৬০জন পথশিশু ও এতিমদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেন লাল সবুজ উন্নয়ন সংঘ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান ফাহিম।

ফাহিম একাদষ শ্রেনীর ছাত্র, সে তাঁর টিফিনের টাকা বাঁচিয়ে চকরিয়া উপজেলায় বিভিন্ন জায়গায়, খেটে খাওয়া ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ ও ৫ম ধাপে অাজ ৬০জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে দুপুরের খাবার তুলে দেয়।