নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়নের নলচর চটুয়া চরগোপালপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ঝর্ণাভাংগা চটুয়া সঃ.প্রাঃ বিদ্যালয় ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আজ বুধবার অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং বোর্ডের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃআব্দুর রব হাওলাদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।
প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।
প্রধান অতিথির বক্তব্যে খান মামুন বলেন, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে। তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। তিনি আরও বলেন, এক সময় মানুষ তিনবেলা ঠিকমত খেতে পারতো না, পেঁটের তাগিতে অভিভাবকেরা স্কুলে ভর্তি করতে চাইতো না, বর্তমান সরকার শিক্ষাখাতে নানান উন্নয়ন করাসহ রাস্তাঘাট, বিদ্যুৎ, বই খাতাসহ নারী-পুরুষের চাকুরী বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং শিক্ষা উপবৃত্তি প্রদান করছেন তখনই ছেলে মেয়েরা এমনিতেই স্কুল মুখি হচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পেয়ে মাঠে আসছে। বিদ্যালয় ভিত্তিক এ প্রতিযোগিতার মাধ্যমে ভাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হচ্ছে।
বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম মহিউদ্দিন বাবুল, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন অরুণ, চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃফারুক ইসলাম রিপন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় একক এবং দলগত অংশগ্রহণ ছাড়াও ছাত্র-ছাত্রীদের নজরকাড়া ডিসপ্লে প্রদর্শনী সবাইকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।